আইফোন ডুয়ের সংকট কবে কাটবে, জানে না অ্যাপল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১৪:২০

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে তা এখনই বলতে পারছে না প্রতিষ্ঠানটি। ফোনটির চাহিদা বেশি থাকায় অর্ডার দেওয়ার পর ক্রেতাদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। উৎপাদন বাড়ানোর চেষ্টা চললেও চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য ফিরতে কত দিন লাগবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


গত সোমবার অ্যাপলের আর্থিক ফলাফল প্রকাশ-সংক্রান্ত এক সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা সাবিহ খান। তিনি বলেন, আইফোন ডুয়ের উৎপাদন বাড়ানোর কাজ ভালোভাবেই এগোচ্ছে। তবে আপাতত চাহিদা ও সরবরাহের মধ্যে কখন ভারসাম্য আসবে তা অনুমান করা কঠিন।


প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটি বাজারে আসার পরপরই ব্যাপক চাহিদা তৈরি হয়। যারা অ্যাপল স্টোরে গিয়ে সরাসরি ফোন কেনেননি বা আগাম অর্ডার দিতে পারেননি তাদের অনেককেই এখন আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজনও ফোন সরবরাহে দেরি হওয়ায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। ক্ষতিপূরণ হিসেবে গ্রাহকদের উপহার কার্ড দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও