আপনার স্বামী কি নার্সিসিস্টিক? যেভাবে বুঝবেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১৪:১৬

বিবাহিত জীবনে অন্য একজন মানুষের অভ্যাস, মতামত ও প্রত্যাশার সঙ্গে মানিয়ে চলতে হয়। এ ক্ষেত্রে মতপার্থক্য হওয়া, হতাশাবোধ তৈরি হওয়া কিংবা কোনো এক সঙ্গীর অন্যজনের চেয়ে বেশি মনোযোগের প্রয়োজন হওয়া- এসবই স্বাভাবিক। কিন্তু কী হয় যখন প্রায় প্রতিটি মতপার্থক্য আপনার আচরণ, আপনার ভুলত্রুটি বা আপনার তথাকথিত সীমাবদ্ধতার প্রশ্নে রূপ নেয়?


কিছু সম্পর্কে একজন সঙ্গী বারবার প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা করেন, সমালোচনা মেনে নিতে হিমশিম খান এবং অন্য সঙ্গীর অনুভূতির প্রতি খুব কমই গুরুত্ব দেন। এই ধরনের আচরণের ফলে অন্য সঙ্গী নিজেকে উপেক্ষিত, মানসিকভাবে ক্লান্ত এবং নিজের বিষয়ে ক্রমশ অনিশ্চিত বোধ করতে পারেন।


নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার (Narcissistic Personality Disorder) একটি স্বীকৃত মানসিক স্বাস্থ্য সমস্যা। তবে কারো মধ্যে কিছু নার্সিসিস্টিক বৈশিষ্ট্য থাকলেই যে তার এই রোগটি রয়েছে, তা কিন্তু নয়। এটি নিশ্চিত হওয়ার জন্য একজন পেশাদার বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন। নিচে এমন পাঁচটি লক্ষণ তুলে ধরা হলো, যা আপনার দাম্পত্য জীবনে নার্সিসিস্টিক আচরণের উপস্থিতি নির্দেশ করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও