স্ট্রোক প্রতিরোধে যে ধরনের শরীরচর্চা বেশি কার্যকর হতে পারে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১৩:৫২

রক্ত ​​জমাট বাধার কারণে মস্তিষ্কের অংশে রক্ত ​​সরবরাহ বন্ধ হয়ে গেলে অথবা মস্তিষ্কের ধমনী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হয়। এর ফলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়। শারীরিক নিষ্ক্রিয়তা স্ট্রোকের ঝুঁকি প্রায় ৮০ শতাংশ বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সমস্যা ঝুঁকি দ্বিগুণ করে দিতে পারে।


আজকাল অনেক অল্প বয়সীরাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এতে অনেকেই মারা যাচ্ছেন আবার কেউ আবার পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকছেন। স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যু এবং অক্ষমতার একটি প্রধান কারণ, তবে বেশিরভাগ স্ট্রোক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণগুলোকে মোকাবেলা করে প্রতিরোধ করা যেতে পারে। এরমধ্যে অন্যতম হলো নিয়মিত শরীরচর্চা। তবে শুধু হাঁটলেই কি হবে, না কি প্রয়োজন শক্তিবর্ধক ব্যায়ামও? যোগাসনই বা কতটা কাজে আসে?


হাঁটা


চিকিৎসকদের মতে, স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর অভ্যাসগুলোর একটি হল দ্রুত হাঁটা। এর জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই, দামি সরঞ্জামও লাগে না। চিকিৎসকের পরামর্শ, সপ্তাহে পাঁচ দিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটুন। নিয়মিত দ্রুত হাঁটলে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়। যারা দীর্ঘদিন শারীরচর্চা করেননি, তারা প্রথমেই ৩০ মিনিট হাঁটার চেষ্টা না করে অল্প সময় দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে সময় ও হাঁটার গতি বাড়ানো ভাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও