‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত
ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তাঁর রুকন পদ স্থগিত করেছে দলটি। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগর জামায়াতের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদনা করা হয়েছে দাবি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নেতা।
রুকন পদ স্থগিত হওয়া নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি নগরের নতুন বাজার থানা শাখা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।
গতকাল সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে তাঁর ছবি ও একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জামায়াতের এক নেতার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই পোস্টে জামায়াতের মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের সঙ্গে ওই নেতার নির্বাচনী প্রচারণার সময়কার ঘনিষ্ঠতার বিষয়টিও উল্লেখ করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভিডিও ভাইরাল