বাংলাদেশকে সাফ জেতাতে গোল দেবেন কে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০

দুয়ারে কড়া নাড়ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ৮ বছর পর টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপাও ঘরেই রাখার স্বপ্ন টমাস ডুলির দলে। কিন্তু এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তা গোল করা নিয়ে। দলে স্বীকৃত স্ট্রাইকারের ঘাটতি, আক্রমণভাগে নেই নির্ভরযোগ্য গোলদাতা। অথচ শিরোপার পথে জয়ের বিকল্প নেই, আর জয় পেতে চাই গোল। সাফে যৌথভাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ গোল করা সাবেক দুই ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন ও জাহিদ হাসান এমিলির চোখে এর সমাধান তুলে ধরা হলো—


রোকনুজ্জামান কাঞ্চন


২০০৩ সালে আমরা যখন সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমাদের দলে গোল করার মতো একাধিক খেলোয়াড় ছিল। আলফাজ ভাইয়ের সঙ্গে আমার জুটিটাও ছিল দারুণ। আমাদের খেলার ধরন ছিল আলাদা। আলফাজ ভাই ছিলেন স্কিলনির্ভর খেলোয়াড়, আর আমি ছিলাম রানিং প্লেয়ার। আমি দৌড়ে প্রতিপক্ষকে চাপে রাখতাম, আলফাজ ভাই নিজের দক্ষতা ও টেকনিক দিয়ে খেলতেন। এই পার্থক্যই মাঠে আমাদের বোঝাপড়া সহজ করেছিল। ২০০৩ সালের সাফে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোল করেছি, এমনকি মালদ্বীপের বিপক্ষে ফাইনালেও প্রথম গোলটি আমার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও