স্পিন উইকেটে খেলে যেভাবে নিজেদের ফাঁদে পড়ে বাংলাদেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯

বিসিবির গ্রাউন্ডস বিভাগের নীতিনির্ধারকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে খানিকটা সংশয় নিয়ে একটি বিষয়ে পরিষ্কার হতে চেয়েছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান টনি হেমিং। ফিরতি বার্তায় তাঁর ‘সংশয়’টা দূর করতে চেয়েছেন বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিম। বিসিবির গ্রাউন্ডস বিভাগের দুই নীতিনির্ধারকের আলাপচারিতা তুলে ধরা হলো—


টনি: দয়া করে কেউ কি স্পিনবান্ধব উইকেটের বিষয়টি পরিষ্কার করে বলতে পারেন? চার দিনের ক্রিকেটে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য থাকা উচিত। নির্বাচকেরা যদি স্পিনের আধিপত্য চান, তাহলে টসের আগে পিচের উপরিভাগে কিছুটা ঘষামাজা বা ক্ষয় সৃষ্টি করা হলে সব ধরনের ধীরগতির বোলারদের জন্যই স্পিন-সহায়ক আচরণ তৈরি হবে।


শানিয়ান: তারা এমন উইকেট চায়, যেখানে ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনে স্পিনারদের কিছুটা বাড়তি সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকবে।


আজকের পত্রিকার হাতে আসা হোয়াটসঅ্যাপ গ্রুপে দুজনের এই আলাপচারিতা ঠিক কত তারিখের, সেটি নিশ্চিত না হওয়া গেলেও বিসিবির একটি সূত্র জানিয়েছে, এটি এবারের জাতীয় লিগের (এনসিএল)। আর নির্বাচক প্যানেলের এক সদস্য দাবি করেছেন, এটি তৃতীয় রাউন্ডের আগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে কয়েকজন টেস্ট ক্রিকেটারের খেলার কথা ছিল রাউন্ডটিতে। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী এনসিএলের উইকেট স্পিন-সহায়ক করার কথা আসে। টনি হেমিংয়ের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁদের উল্লিখিত আলাপচারিতা যে জাতীয় লিগের উইকেট নিয়ে, সেটি অস্বীকার করেননি। আর দাবি করেছেন, এটি টেস্ট ক্রিকেট-সম্পর্কিত আলাপচারিতা নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও