‘আমাকে কোনোভাবেই শাস্তিমূলক কারণে পদত্যাগ করতে বাধ্য করা হয়নি’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫

মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শন ঘিরে বিতর্ক। শেষপর্যন্ত এর জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ। তবে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের দাবি, প্রতিমন্ত্রীর পদ ছাড়তে তাকে বাধ্য করা হয়নি। তিনি বরং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়ে নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।


মন্ত্রিসভার সদস্য হিসেবে সেই অধ্যায় শেষ হলেও রাজনীতির মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তরুণ এ রাজনীতিবিদ। সেই সঙ্গে বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ঐতিহ্য ধারণ, মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষা, মাদকমুক্ত নগরী গড়া ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যয়ও জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে তার।


জাগো নিউজের সঙ্গে আলাপকালে এসব বিষয় নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন ইশরাক হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেন।


জাগো নিউজ: শুরুতেই জানতে চাই, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন ছিল আপনার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন সেই দায়িত্বের বাইরে রয়েছেন। পেছনে ফিরে মন্ত্রিত্বের ওই অধ্যায়কে কীভাবে মূল্যায়ন করবেন?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও