প্রথম জন্মদিনের দুই দিন আগে গলায় বেলুন আটকে প্রাণ গেল বেবি ডনের
বেবি ডন। আদর করে এই নাম দিয়েছিলেন পরিবারের সদস্যরা। প্রথম জন্মদিন উদ্যাপনের আর বাকি দুই দিন। পরিবারের সবাই মিলে পরিকল্পনা করছে দারুণ এক আয়োজনের। আর সে সময়ই গলায় বেলুন আটকে প্রাণ গেল এক শিশুর। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, পশুর আকৃতির একটি বেলুন ফেটে একটি অংশ ডন’ভায়ার আভিটা-মেস নামের ওই শিশুর খাদ্যনালিতে আটকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির মা কিশা আভিটা-উইলসন জানান, তাঁর ছেলে ডন’ভায়ার আভিটা-মেস গত ২৪ অক্টোবর মারা যায়। তার প্রথম জন্মদিন ছিল এর ঠিক দুই দিন পর। পরিবারের সদস্যরা আদর করে শিশুটিকে ‘বেবি ডন’ বলে ডাকতেন।
কিশা বলেন, ‘আমরা বেবি ডনের কাছ থেকে বেলুনগুলো দূরে রাখছিলাম। কিন্তু একটি বেলুনের বাঁধন খুলে যায়। সে বেলুনটি হাতে নেয় এবং কামড় দেয়। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের বাঁধা অংশটি ছিটকে গিয়ে তার খাদ্যনালির নিচের দিকে আটকে যায়।’
- ট্যাগ:
- জটিল
- শিশুর মৃত্যু
- বিচিত্র ঘটনা