You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

হরমুজ প্রণালির কাছে আরব উপসাগরে হামলার শিকার হয়েছে কাতারের গ্যাসবাহী ট্যাংকার ‘আল মায়েদা’। পাকিস্তানের উদ্দেশে গ্যাস নিয়ে যাত্রা করা জাহাজটি ইরানের কাছ থেকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেয়েছিল। এরপরও হামলার শিকার হওয়ায় ঘটনাটি ঘিরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে পাকিস্তানের দিকে যাচ্ছিল ট্যাংকারটি। হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য পাকিস্তান আগে থেকেই কূটনৈতিক চ্যানেলে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে অনুমতি সংগ্রহ করেছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে জানানো হয়, ঘটনার কয়েক ঘণ্টা আগেই ট্যাংকারটিকে হরমুজ প্রণালি অতিক্রমের সবুজ সংকেত দিয়েছিল তেহরান। তবে অনুমতি পাওয়ার পরও জাহাজটি হামলার মুখে পড়ে। পরে গতিপথ পরিবর্তন করে সেটি আবার বিপরীত দিকে ফিরে যায়।

শনিবার কাতারের রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জানায়, আরব উপসাগরে তাদের একটি ট্যাংকার হামলার শিকার হয়েছে। জাহাজটি কাতারের মালিকানাধীন হলেও মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ছিল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ট্যাংকারটি কাতার থেকে গ্যাস নিয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন