চা পানের ধরনে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি, যা বলছে গবেষণা

ডেইলি স্টার প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১৮:২৫

সকালে এক কাপ চা পান করা অনেকেরই প্রতিদিনের অভ্যাস। চা মন সতেজ করার পাশাপাশি হৃদরোগ, স্ট্রোক ও ডিমেনশিয়ার ঝুঁকিও কমাতে পারে বলে দীর্ঘদিন ধরে ধারণা রয়েছে।


তবে চায়ের উপকারিতা শুধু কতটা পান করছেন, তার ওপর নির্ভর করে না। চা কীভাবে তৈরি করছেন এবং কতটা গরম অবস্থায় পান করছেন, সেটিও হৃদযন্ত্রের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে বলে উঠে এসেছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘জার্নাল অব ইন্টারনাল মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণায়।


সিএনএনের এক প্রতিবেদনে এই গবেষণার ফলাফল এবং হৃদযন্ত্রের ওপর চায়ের প্রভাব ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিয়ানা ওয়েন।


গবেষণায় চীনের ৩০ থেকে ৭৯ বছর বয়সী ৪ লাখ ৮৫ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা সপ্তাহে কত দিন চা পান করেন, কোন ধরনের চা পছন্দ করেন, চা কতটা কড়া করে তৈরি করেন এবং কী পরিমাণ গরম অবস্থায় পান করেন।


প্রতিবেদনে বলা হয়, গবেষকেরা প্রায় নয় বছর ধরে তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন। এ সময়ে অংশগ্রহণকারীদের মধ্যে হৃদযন্ত্র ও রক্তনালির ১৪ হাজার ৮০০টির বেশি রোগের ঘটনা শনাক্ত হয়। এসব রোগের মধ্যে ছিল হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং পেরিফেরাল আর্টারি ডিজিজ (হাত ও পায়ে রক্ত সরবরাহকারী ধমনিগুলো সরু হয়ে যায়)।


নিয়মিত চা পানে ঝুঁকি কমার ইঙ্গিত


ডা. লিয়ানা ওয়েনের ভাষ্য, গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো, যারা সপ্তাহে অন্তত তিন দিন চা পান করেন, তাদের রক্তনালির রোগের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ১১ শতাংশ কম। বয়স, ধূমপান, শারীরিক পরিশ্রম, শরীরের ওজন এবং আগে থেকে থাকা অন্যান্য রোগের বিষয়গুলো হিসাবের মধ্যে নেওয়ার পরও এই পার্থক্য দেখা গেছে।


তবে শুধু চা পান করাই ঝুঁকি কমার একমাত্র কারণ নয়। গবেষণায় দেখা গেছে, যারা ধূমপান করেন না, নিয়মিত চা পান করেন এবং শারীরিকভাবে বেশি সক্রিয়, তাদের হৃদরোগের ঝুঁকি সবচেয়ে কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও