You have reached your daily news limit

Please log in to continue


বয়স বাড়ার সঙ্গে অ্যালার্জির সমস্যা কেন বেড়ে যাচ্ছে?

বয়স বাড়ার সঙ্গে কারো কারো মৌসুমি অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। আবার আগে কখনো অ্যালার্জি না থাকলেও প্রাপ্তবয়স্ক বয়সে দেখা দিতে পারে হাঁচি, নাক বন্ধ থাকা ও নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গ। বয়সের সঙ্গে শরীরের পরিবর্তন, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন এর পেছনে কতটা দায়ী?

প্রাপ্তবয়স্ক বয়সে প্রথমবারের মতো এত মানুষের হে ফিভার হয় কেন?

বিশের, ত্রিশের কিংবা চল্লিশের কোঠায় থাকা অনেকেরই সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে মৌসুমি অ্যালার্জি দেখা দিচ্ছে। আগে কখনো হে ফিভার না হলেও বয়স বাড়ার সঙ্গে এমন সমস্যা হতে পারে।

চিকিৎসক কারা ওয়াদা বলেন, প্রাপ্তবয়স্কদের প্রায় ১০ থেকে ৩০ শতাংশ অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত হন। ৩১ থেকে ৪৬ বছর বয়সীদের মধ্যে নতুন করে অ্যালার্জি দেখা দেওয়ার হার প্রায় ৭ দশমিক ১ শতাংশ।

বয়স বাড়ার সঙ্গে রোগ প্রতিরোধব্যবস্থার পরিবর্তন ঘটে। ফলে পরাগরেণুর মতো অ্যালার্জেনের প্রতি শরীর সংবেদনশীল হয়ে উঠতে পারে। দীর্ঘদিন পরাগরেণুর সংস্পর্শে থাকা, গর্ভাবস্থা, মানসিক চাপ, অসুস্থতা কিংবা নতুন এলাকায় বসবাস শুরু করাও অ্যালার্জির ঝুঁকি বাড়াতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন