You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সহজভাবে নিচ্ছেন না প্রোটিয়া কোচ শুকরি কনরাড। হাইভেল্ডের কন্ডিশনে বাংলাদেশের পেসাররা কার্যকর হতে পারেন বলে মনে করেন তিনি।

বাংলাদেশের পেসারদের প্রশংসা করে কনরাড বলেন, ‘বাংলাদেশ এমন কিছু পেসার নিয়ে এখানে আসবে, যারা হাইভেল্ডের উইকেটে বেশ কার্যকর হতে পারে। এটাও ভুলে গেলে চলবে না, খুব বেশি দিন আগে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে।’

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে সেগুলো কাটিয়ে উঠতে চান কনরাড। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া সাফল্য থেকে ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে পরবর্তী সিরিজের প্রস্তুতি নিতে চান তিনি।

কনরাড বলেন, ‘আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এখান থেকে ভালো দিকগুলো গ্রহণ করা, কোথায় আরও উন্নতি করা যায় তা খুঁজে বের করা এবং কয়েক সপ্তাহ পর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই নিজেদের প্রস্তুত করে রাখা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন