রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৬

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেরই ইমারজেন্সি ওয়ার্নিং সিস্টেম বা জরুরি সতর্কতা পদ্ধতি সাইবার হামলার শিকার হয়েছে।


মস্কোর ইমারজেন্সি বা দূর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অ্যালার্ট অ্যাপে একটি "বড় ধরনের সাইবার হামলা" চালানো হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারতো।


তবে তাদের পাবলিক অ্যালার্ট সিস্টেম বর্তমানে স্বাভাবিকভাবেই কাজ করছে বলেও জানিয়েছে তারা। তাৎক্ষণিকভাবে এই হামলার পেছনে কে রয়েছে, সেটি জানায়নি রাশিয়া।


এর ঠিক কিছুদিন আগেই ইউক্রেনের বিমান হামলার ওয়ার্নিং বা সতর্কতা অ্যাপে হ্যাকিংয়ের কারণে ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছিল।


ইউক্রেন সরকারের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস সেন্টার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, এ করা এক পোস্টে এই হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে।


তারা বলছে, এই অ্যালার্টগুলোর একটি ছিল "রুশ ভাষায় একটি বার্তা।"


ইউক্রেন একটি ছবি পোস্ট করেছে, যাতে দেশটির বিমান হামলার সতর্কতা অ্যাপে প্রদর্শিত কিছু সতর্কতা দেখানো হয়েছে।


একইসঙ্গে, নাগরিকদের অ্যাপে দেখতে পাওয়া যায়, এমন যে কোনো "অদ্ভুত বার্তা" "উপেক্ষা" করার আহ্বান জানিয়েছে দেশটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও