এআই-এর কারণে কমছে গুগল সার্চ, একদিনে অ্যালফাবেটের ৫০০ বিলিয়ন ডলার উধাও

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ২২:৫৯

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে পিছিয়ে পড়তে চায় না গুগল। চ্যাটজিপিটি, ক্লদসহ নতুন প্রজন্মের এআই চ্যাটবটগুলো যখন প্রচলিত সার্চ ইঞ্জিনের বিকল্প হয়ে উঠছে, তখন নিজেদের অস্তিত্ব ও বাজারের আধিপত্য ধরে রাখতে গুগলও দ্রুত এআইনির্ভর সার্চব্যবস্থার দিকে এগোচ্ছে। কিন্তু এই প্রতিযোগিতায় টিকে থাকার কৌশলই এখন প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সবচেয়ে লাভজনক ব্যবসা, অর্থাৎ সার্চ বিজ্ঞাপনের আয়ের ওপর চাপ তৈরি করছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির তৈরি সার্চের সারাংশের কারণে বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার তথ্য প্রকাশের পর বৃহস্পতিবার এক দিনেই ৫০০ বিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।


প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানিয়েছেন, গুগলের ‘এআই মোড’ বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চব্যবস্থা—যেখানে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর কথোপকথনের মাধ্যমে দেওয়া হয়—প্রচলিত সার্চের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আসা আয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে এআইকেন্দ্রিক সার্চ ইঞ্জিনের ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী। শিন্ডলার বলেন, ‘আমাদের অগ্রগতির ধারা নিয়ে আমি খুবই সন্তুষ্ট।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও