You have reached your daily news limit

Please log in to continue


গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং

দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ। এক্সিনস ২৫০০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলা যায়। আজ রোববার রাজধানীর বনানীর গ্যাজেট অ্যান্ড গিয়ার শোরুমে ফোনটি উন্মোচন করার পাশাপাশি বিভিন্ন কারিগরি দিক ও সুবিধা তুলে ধরেন স্যামসাং বাংলাদেশের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একাধিক সুবিধাও রয়েছে ফোনটিতে। অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমনির্ভর ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেসে চলা ফোনটিতে সর্বোচ্চ ৭ প্রজন্মের অপারেটিং সিস্টেম হালনাগাদ করা যাবে। সাত বছর পর্যন্ত নিরাপত্তা হালনাগাদের সুবিধা থাকায় ফোনটি নিরাপদে ব্যবহার করা যাবে।

ফোনটিতে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে ফোনটি ৩০ মিনিটে ৬৯ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। তিনটি রঙে বাজারে আসা ফোনটিতে ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১২ মাসের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন