বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামীকাল সোমবার বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের জন্য সাংস্কৃতিক আয়োজন করেছে। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শিরোনামে এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
আয়োজনে থাকছে আমন্ত্রিত অতিথিদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে সমবেত নৃত্য ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি’ পরিবেশন করবে সুইড বাংলাদেশ, নৃত্য পরিচালনায় থাকবেন রেশমী আবেদীন।
একক সংগীত ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ পরিবেশন করবেন চুয়াডাঙ্গা জেলা কালচারাল অফিসার সুজন রহমান। অমিত হাসানের পরিচালনায় সমবেত নৃত্য ‘এই রাঙামাটির পথে লো’ পরিবেশন করবে ল্যাবরেটরি মডেল স্কুল।
একক সংগীত ‘আমার মনের কোণের বাইরে’ পরিবেশন করবেন শারমিন আক্তার শিকু এবং ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ পরিবেশন করবেন সায়মা শারমিন ইমা।