You have reached your daily news limit

Please log in to continue


জবিতে সোমবার মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

‘তারুণ্যে দীপ্ত প্রাণে- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্য ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে ক্যাম্পাসে কনসার্টে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।

এ দিন বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের ব্যানারে অফসাইড, কোমল গান্ধার, কিম্ভূত ও স্বরূপ ব্যান্ডের পরিবেশনাও থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেইসবুক পেইজে শনিবার বিকালে এক পোস্টে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ২০ অক্টোবর হলেও প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, দুই পর্বের এ আয়োজন হচ্ছে ২ নভেম্বর। ঘোষিত সূচি অনুযায়ী প্রথম পর্বে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।

এরপর সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি রায়সাহেব বাজার মোড় ঘুরে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন