You have reached your daily news limit

Please log in to continue


অক্টোবরে রেমিটেন্স বেড়েছে ১২ শতাংশ

সৌদি আরবে অস্থিরতা ও সংঘাতের মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে ২৮৭ কোটি ৪০ লাখ (২.৮৭ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীরা।

রেমিটেন্সের এই অঙ্ক গত বছরের অক্টোবরের চেয়ে ১২ দশমিক ১০ শতাংশ বেশি। আগের মাস সেপ্টেম্বরের চেয়ে বেশি প্রায় ৪ শতাংশ।

এর আগে গত বছরের অক্টোবরে ২৫৬ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক রোববার রেমিটেন্স প্রবাহের মাসিক এই তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশের রেমিটেন্সের প্রধান উৎস ধরা হয় পশ্চিম এশিয়ার দেশ সৌদি আরবকে। দেশটিতে বর্তমানে ৩৫ লাখের বেশি বাংলাদেশি অবস্থান করছেন। মোট রেমিটেন্সের ২০ শতাংশের মত আসে সৌদি থেকে।

কিন্তু পশ্চিম এশিয়ায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েক দফা হামলা চালায়। এসব হামলায় ২ বাংলাদেশি নিহতসহ আরও কয়েকজন আহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন