প্রাকৃতিকভাবে শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করার ঘরোয়া উপায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১৩:১৮

খাদ্যাভ্যাসের অনিয়ম, দূষণ ও কর্মব্যস্ততায় শরীরে ক্ষতিকর টক্সিন জমে কিডনি, লিভার ও পরিপাকতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে। ফলে ক্লান্তি, হজমে সমস্যা,ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া ও ওজন বাড়ার মতো জটিলতা দেখা দেয়। তবে কোনো জটিল পরিশ্রম ছাড়াই কিছু সহজ ও বিজ্ঞানসম্মত উপায়ে শরীর প্রাকৃতিকভাবে ভেতর থেকে সতেজ ও মুক্ত রাখা সম্ভব।


জেনে নেওয়া যাক, কোনো ধরনের জটিল কায়িক পরিশ্রম ছাড়া কীভাবে শরীরকে ভেতর থেকে সতেজ রাখা সম্ভব।


​ঘুম থেকে উঠে উষ্ণ পানি পান করা


সকালের শুরুটা হোক এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে। চাইলে এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি আপনার পরিপাকতন্ত্রকে সক্রিয় করতে এবং বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে। সারা রাতের বিশ্রামের পর এটি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার প্রক্রিয়াকে সহজ করে তোলে।


​পর্যাপ্ত পানি পান করা


পানি শরীরের প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে। কিডনি এবং লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ ঘাম ও প্রস্রাবের সাথে বের করে দিতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করার অভ্যাস করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও