হ্যালোইন লুকে অচেনা অপু বিশ্বাস
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১৩:১১
বিশ্বজুড়ে উদযাপিত হলো হ্যালোইন উৎসব। এতে মেতে উঠেছে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও; ছোঁয়া লেগেছে জনপ্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাসের মাঝেও।
প্রায়ই নজরকাড়া লুকে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা। এবার ধরা দিলেন হ্যালোইন উৎসবের আবহে এক অচেনা ও রহস্যময় লুকে; যা নজর কেড়েছে ভক্তদের মাঝে।
ছবিগুলোতে অপু বিশ্বাসকে সম্পূর্ণ ভিন্ন ও গথিক ধাঁচের এক অবতারে দেখা গেছে। ছবিতে তাকে কুচকুচে কালো লেসের স্লিট গাউনে দেখা গেছে; ঝুলন্ত ল্যাম্পের নিচে বেশ মোহময়ী ভঙ্গিতে সোফায় শুয়ে থাকতে দেখা যায়।
অন্য একটি ছবিতে হাতে একটি প্রাচীন ধাঁচের লণ্ঠন বা ল্যাম্প ধরে রহস্যঘেরা দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।
মূলত তার এই পুরো মেকওভারে গাঢ় লাল লিপস্টিক, গাঢ় মেকআপ এবং ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল তাকে এক অচেনা রূপ দান করেছে। চোখে কনটাক্ট লেন্সও আবার অন্যতম ভূমিকা রেখেছে এতে।
- ট্যাগ:
- বিনোদন
- হ্যালোইন দিবস
- অপু বিশ্বাস