অর্থবছরের শেষ প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ কমেছে ১৬ শতাংশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১৩:০৯

দেশের শিল্প খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের গতি কমে আসার ইঙ্গিত দিচ্ছে ব্যাংকঋণের সর্বশেষ পরিসংখ্যান। ২০২৬ অর্থবছরের প্রথমার্ধে মেয়াদি ঋণ বিতরণে গতি থাকলেও শেষ প্রান্তিকে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে এপ্রিল-জুন প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ আগের প্রান্তিকের তুলনায় প্রায় ১৬ শতাংশ কমেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ১৮ শতাংশ।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে শিল্প খাতে মোট মেয়াদি ঋণ বিতরণ হয়েছে ৯৯ হাজার ৭৯৬ কোটি টাকা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৯৭ হাজার ১৩৮ কোটি টাকা। সে হিসাবে এক বছরে ঋণ বিতরণ বেড়েছে মাত্র ২ দশমিক ৭ শতাংশ।


তবে অর্থবছরের শেষ প্রান্তিকে ঋণ বিতরণের চিত্র ছিল বেশ হতাশাজনক। ২০২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ হয়েছিল ৩১ হাজার ২৪৭ কোটি টাকা। পরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে তা কমে দাঁড়ায় ২৩ হাজার ৭৪৮ কোটি টাকায়। আর এপ্রিল-জুন প্রান্তিকে আরও কমে হয় ২০ হাজার ২৯ কোটি টাকা।


এর আগে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিতরণ করা হয়েছিল ২৪ হাজার ৭৭১ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের শুরুতে যে পরিমাণ ঋণ বিতরণ হয়েছিল, শেষ প্রান্তিকে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও