২ বছর পর ক্ষমতা ছাড়বেন নেতানিয়াহু, আইজেনকটকে প্রস্তাব

জাগো নিউজ ২৪ ইসরায়েল প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৬

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নেই কারও, তাই ইসরায়েলের রাজনীতিতে এখন ক্ষমতার সমীকরণ মেলানোর পালা। নতুন সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে চলছে নানা আলোচনা।


এর মধ্যেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকটের মধ্যে ক্ষমতা ভাগাভাগির একটি সমঝোতার প্রস্তাবের খবর দিয়েছে দেশটির একটি টেলিভিশন চ্যানেল।


গত বুধবার (২৮ অক্টোবর) ইসরায়েলের চ্যানেল ১৪-এ খবর প্রকাশ করে। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই সমঝোতার প্রস্তাব এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।


নির্বাচনের ফলাফলে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


এমন পরিস্থিতিতে ক্ষমতা ভাগাভাগির এ প্রস্তাব বাস্তবায়িত হলে সরকার গঠনের জটিলতা কাটতে পারে। নির্বাচনে পাওয়া আসনের বর্তমান হিসাব অপরিবর্তিত থাকলে প্রস্তাবটি বাস্তবায়নের সুযোগ রয়েছে।


চ্যানেল ১৪-এর দাবি, নির্বাচনি প্রচার শুরু হওয়ার এবং ফলাফল ঘোষণার অনেক আগে থেকেই এ সমঝোতার চেষ্টা করছেন প্রেসিডেন্ট হারজগ। গত দুই বছর ধরে তিনি এ উদ্যোগ চালিয়ে আসছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও