সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৪

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি এখন ডিবিতে আছেন।”


ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, বনানী থেকে হাফিজকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগে মামলা হতে পারে।


নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও