সরকারি কলোনির ভাড়াটে বিদায়, এবার পরিদর্শন ‘শুরু হবে’

প্রথম আলো প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫০

‘হঠাৎ ২২ অক্টোবর বাড়িওয়ালা বাসা ছাড়তে নোটিশ দেন। তখন দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম। ২৬ তারিখে ঢাকায় ফিরে আর এক দিনও বাসায় থাকতে পারিনি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, যেদিন যেখানে পেরেছি, থেকেছি। বাড়িওয়ালার কড়া নির্দেশ, ৩১ তারিখের মধ্যে জিনিসপত্র নিয়ে বাসা ছাড়তে হবে।’


কথাগুলো বলছিলেন ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী। তিনি রাজধানীর আজিমপুর সরকারি কলোনির (জোন-বি) একটি ভবনে ‘সাবলেট’ থাকতেন, অর্থাৎ ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। এই কলোনিতে ভাড়া থাকা অনেক শিক্ষার্থীর একজন তিনি।


আজিমপুর সরকারি কলোনিতে শনিবার বেলা সোয়া ১১টার দিকে গিয়ে ওই ছাত্রীকে পাওয়া যায়। তিনি তখন একটি ভ্যানগাড়িতে আসবাব ও অন্যান্য জিনিসপত্র তুলছিলেন।


নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই ছাত্রী বলেন, কথা ছিল বাসা ছাড়তে হলে বাড়িওয়ালা অন্তত দুই মাস আগে জানাবেন। ভাড়াটে ছাড়তে চাইলেও দুই মাস আগে জানাতে হবে। কিন্তু তা কিছুই মানা হলো না। দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা। এ পরিস্থিতিতে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেব, আমি জানি না। এই ট্রমা (মানসিক আঘাত) কাটাতেই অন্তত এক মাস লাগবে।’


আজিমপুর সরকারি কলোনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (গার্হস্থ্য অর্থনীতি কলেজ), ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাবলেট থাকেন। ছাত্রীরা বেশি থাকেন। সরকারি কলোনি হিসেবে সেখানে থাকতে ছাত্রীরা নিরাপদ বোধ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও