You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন একটি নিম্নচাপ। ক্রমেই শক্তি সঞ্চয় করা এই নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ২ নভেম্বর সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মুরাসু’। তামিল ভাষায় শব্দটির অর্থ ঢোল। নামটি প্রস্তাব করেছে ভারত।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তবে এটি সাম্প্রতিক ঘূর্ণিঝড় অর্ণবের তুলনায় কম শক্তিশালী হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন