You have reached your daily news limit

Please log in to continue


চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

মাসে বেতন পান ১০ হাজার রুপি। অথচ হঠাৎ একদিন ব্যাংক হিসাবে দেখা গেল ১০ হাজার কোটি রুপি জমা হয়েছে। ভারতের রাজস্থানে ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে ঘটেছে এই ঘটনা।

তবে বিপুল অঙ্কের এই অর্থ দেখে আনন্দিত হওয়ার সুযোগ পাননি তিনি। কারণ, কিছুক্ষণের মধ্যেই ব্যাংক হিসাবে ওই অর্থের ওপর লিয়েন (অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা) আরোপ করা হয়। শুধু তা-ই নয়, নিজের অ্যাকাউন্টে আগে থেকেই যে অর্থ ছিল সেটাও তুলতে পারছিলেন না তিনি।

ওই যুবকের নাম সমীর খান। তিনি রাজস্থানের সিকার শহরের সালাসার বাসস্ট্যান্ডের কাছে নির্মল মেডিকেল পয়েন্ট নামের একটি ওষুধের দোকানে কাজ করেন। বুধবার নিজের প্রিপেইড মুঠোফোন নম্বরে রিচার্জ করার জন্য ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে যান তিনি। ব্যাংকিং অ্যাপ খুলে পিন নম্বর দেওয়ার পর দেখেন, হিসাবে কোনো টাকা নেই। পরে বিস্তারিত খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, তাঁর ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের ওপর লিয়েন আরোপ করা হয়েছে।

বিষয়টি জানার পর সমীর তাঁর নিয়োগকর্তা ধীরজ শর্মাকে জানান। এরপর দুজন সিকারের সাইবার পুলিশ স্টেশনে যান। পুলিশ তাঁদের সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। পরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে সমীরকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন