যুদ্ধ বাধতে পারে, আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত: জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা পোষ্ট ইরান প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২০:৪৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আবারও হামলা হতে পারে বলে মনে করেন তারা। তবে যদি নতুন করে যুদ্ধ বাধে তাহলে এরজন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।


শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম আলজাজিরাকে আরাঘচ বলেন, “যুদ্ধ বাধার সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। আমরা আমাদের অস্ত্রকে উন্নত করেছি। আমাদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করেছি এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছি। আমাদের সেনারা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছে।”


যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটির প্রভাব যে ইরানের অর্থনীতিতে পড়ছে তা স্বীকার করেছেন আরাঘচি। তবে তিনি জানিয়েছেন, এই চাপের মধ্যেও তারা মার্কিনিদের কাছে আত্মসমর্পণ করবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও