You have reached your daily news limit

Please log in to continue


শিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি অভিজাত আবাসিক ভবনের ১৮ তলা থেকে লাফ দিয়ে ছয় বছরের শিশুসন্তানসহ ৩৩ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, নিহত নারী থেরগাঁও ওয়াকাদ এলাকার ‘সিগনেচার পার্ক’ সোসাইটির বাসিন্দা একতা ভাংদে (৩৩) এবং তাঁর ছয় বছরের ছেলে মাধব ভাংদে।

পুলিশ জানিয়েছে, পরিবারটির মূল বাড়ি রাজস্থানে। তারা গত দুই বছর ‘সিগনেচার পার্ক’ সোসাইটির সপ্তম তলায় বসবাস করছিল। একতার স্বামী মনোজ ভাংদে (৩৫) ইয়েরাওয়াড়ার একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১০টার দিকে তিনি অফিসে যান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বহুতল ভবনের ডাক্ট এলাকা থেকে বিকট শব্দ শুনে ছুটে আসেন আবাসিক এলাকার বাসিন্দারা। সেখানে তাঁরা একতা ও মাধবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন