You have reached your daily news limit

Please log in to continue


দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি চলবে: জামায়াত আমির

বিগত সরকারের সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার ও দলীয়করণের তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি চলবে। প্রয়োজনে গ্রাম-বাংলার প্রতিটি ঘর থেকে ঢাকা ঘেরাওয়ের ডাক দেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে শুরু হওয়া ১১ দলীয় জোটের লংমার্চে খুলনার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কড়া সমালোচনা করে জামায়াত আমির বলেন, ইঞ্জিনিয়ারিং করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা বলেছিলেন, ৭০ ভাগ মানুষ ভোট দিয়েছেন। গদিতে বসার পর তারা জনগণের তোয়াক্কা না করে স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়ে যাচ্ছেন। এখন ক্ষমতা আঁকড়ে ধরে রাখার অপচেষ্টা চলছে।

নারী ও কৃষকদের নামে যেসব কার্ড বিতরণ করা হয়েছিল, তার সুবিধা প্রকৃত মানুষ পায়নি বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন