You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

যুব এশিয়া কাপের আসর আগামী সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে। টুর্নামেন্টটি সামনে রেখে আজ বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে নেতৃত্বে রয়েছেন ফরিদ হাসান ফয়সাল। 

আগামী ৫ নভেম্বর শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ৭ নভেম্বর। পরের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ৯ নভেম্বর।

একনজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক) আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, রুবায় ইসলাম রিজন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন