হাতছানি ছিল ফাইনালের খেলার স্বপ্নটাকে আরেকটু উজ্জ্বল করার। কিন্তু হলো ঠিক উল্টো। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার বাস্তব সম্ভাবনা এমনিতেই ছিল অনেক কঠিন। এখন তা আরও দুরূহ হয়ে উঠল।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে অনেকটা।
একইসঙ্গে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এক ধাপ এগিয়ে তাদের জায়গায় এখন ভারত।
এখন পর্যন্ত চার সিরিজের সাত ম্যাচ খেলে তিনটি টেস্ট জিতেছে বাংলাদেশ। এছাড়া একটি ম্যাচ ড্র করায় তাদের ঝুলিতে সংগ্রহ ৪০ পয়েন্ট। যা মোট (৮৪) পয়েন্টের ৪৭.৬২ শতাংশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরুর আগে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চারে ছিল বাংলাদেশ। ঠিক পরেই থাকা ভারতের ঝুলিতে ৫১.৫২ শতাংশ পয়েন্ট। বাংলাদেশ হেরে যাওয়ায় এক ধাপ উন্নতি হয়েছে শুবমান গিল, লোকেশ রাহুলদের।