ভবিষ্যতে মানুষ পরিচয় দেবে আমি কিন্তু বিএনপি আমলে পাস করছি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১৭:৩৪

এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা পাস করেছে বা ভালো ফলাফল করেছে তাদের শুভ কামনা জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। আবার যারা খারাপ করেছে তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, ‌‌‌‌‘ফেল করার সাথে ফাঁসির কোনো সম্পর্ক নাই। রবীন্দ্রনাথও কোনো পরীক্ষায় পাস করে নাই- মনে রাখবা। ফলে যারা রেজাল্ট খারাপ করসো তোমার মধ্যেও সম্ভাবনা আছে।’


তিনি বলেন, ‘জীবনের চেয়ে পাস করা বড় কিছু না। বেঁচে থাকলে বহু পাস করতে পারবে। তবে লীগ আমলের জিপিএ ফাইভ বা পাস করাটা একটা লেস ভ্যালু ক্যারি করবে আগামীতে।’


রেজাউল করিম বলেন, ‘ভবিষ্যতে মানুষ পরিচয় দেবে আমি কিন্তু বিএনপি আমলে পাস করছি এবং বিএনপি আমলে পাস করছি বলে গর্ব করবে। বিএনপি আমলে জিপিএ ফাইভ পাইছি বলে একটু ভাবও নিতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও