নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট
ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচনের বিধান চালুর কথা ভাবছে বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী জোটের দলগুলো। এতে আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো।
বিরোধী জোটের প্রস্তাব অনুযায়ী, ভোটারেরা পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি আলাদাভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। গত মঙ্গলবারের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তাঁর বিরোধী জোট—কোনো পক্ষই পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।
সরাসরি নির্বাচনে প্রধানমন্ত্রী পদে জয়ী কোনো প্রার্থী নেসেটে সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সংখ্যালঘু সরকার গঠন করতে পারবেন—প্রস্তাবটির মূল লক্ষ্য এমন একটি সুযোগ তৈরি করা।
২০২১ সালের মার্চে অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনেও কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সে সময় জোট সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহু নিজেই একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিলেন।