কমিউনিটি পুলিশিং ডে: জনআস্থা ফেরাতে এখনই যা দরকার
‘পুলিশ জনগণের বন্ধু’—এই কথাটি কে, কখন, কোন প্রেক্ষাপটে প্রথম বলেছিলেন, তার নির্ভরযোগ্য সূত্র খুঁজে পাওয়া কঠিন। তবে কথাটির অন্তর্নিহিত তাৎপর্য স্পষ্ট।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অপরিহার্য। কিন্তু শুধু পুলিশের পক্ষে এসব দায়িত্ব কার্যকরভাবে পালন করা সম্ভব নয়। প্রয়োজন জনগণের সহযোগিতা, অংশগ্রহণ ও আস্থা।
পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং অংশীদারত্বের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার এই ব্যবস্থাই কমিউনিটি পুলিশিং।
কমিউনিটি পুলিশিং কোনো বিকল্প বা অনানুষ্ঠানিক পুলিশি ব্যবস্থা নয়; বরং পেশাদার পুলিশিংকে আরও জনবান্ধব, তথ্যসমৃদ্ধ, জবাবদিহিমূলক ও কার্যকর করার একটি পদ্ধতি।
- ট্যাগ:
- মতামত
- কমিউনিটি পুলিশিং