কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের পর উভয় দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে। আগে থেকেই চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডে ছিলেন পেসার আকিব নবি। এবার তিনি প্রথম তিন সিরিজের দলেও যুক্ত হয়েছেন।
মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে প্রসিধ কৃষ্ণ ছিটকে যাওয়ায় পুরো সিরিজের জন্য বিবেচিত হলেন জম্মু-কাশ্মিরের এই পেসার। এর আগে ভারতের হয়ে কেবল একটি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন মোহাম্মদ নবি। গত সেপ্টেম্বরে ঘরের মাঠের ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অভিষেকটা ছিল ভুলে যাওয়ার মতো। ১০ ওভারে উইকেটশূন্য থেকে তিনি ৮৪ রান দিয়েছিলেন।
কিউইদের বিপক্ষে তৃতীয় অনানুষ্ঠানিক টেস্টের জন্য প্রসিধের ভারত ‘এ’ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। এই টেস্টটি ওয়ানডে সিরিজের সমান্তরালেই অনুষ্ঠিত হবে। যে ওয়ানডে ম্যাচে নবি অভিষেক করেছিলেন, সেই ম্যাচেই কৃষ্ণের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। এর আগে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছিল, ‘ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হতে প্রয়োজনীয় শারীরিক ধকল সহ্য করার সক্ষমতা অর্জনে কৃষ্ণের আরও কিছুটা সময় প্রয়োজন।’
- ট্যাগ:
- খেলা
- নিউজিল্যান্ড