অবশেষে মামলা করলেন তাহসিফের বাবা, আসামি অজ্ঞাত
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম।ঘটনার পর থেকে মামলা করতে নিজের অনীহার কথা জানালেও তিন দিন পর শুক্রবার রাতে উত্তরখান থানায় ছেলেকে হত্যার অভিযোগ দেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম।তিনি বলেন, তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
মামলাটি তাহসিফের লাশ উদ্ধারকারী ইউনিট নৌ-পুলিশ তদন্ত করবে বলে জানা গেছে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া তাহসিফের বন্ধু স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে পুলিশ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার