৯ গুলিতে আহত দাবি করে হাসিনার বিরুদ্ধে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫২

জুলাই আন্দোলনের সময় শরীরে নয়টি গুলি লেগে আহত হওয়ার অভিযোগ এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন নূর হোসেন নামের এক যুবক।


তবে পুলিশি তদন্তে দেখা গেছে, তিনি আহতই হননি। মামলায় দেওয়া তার চিকিৎসার কাগজপত্রও ‘ভুয়া’ বলে তদন্তে উঠে এসেছে।


এ মামলার আসামিদের মধ্যে আটজনকে গ্রেপ্তার দেখানো হয়, যারা আগেই অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন। তবে তদন্ত শেষে শেখ হাসিনাসহ ৮৪ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।


গত ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার এসআই উক্যমং রাখাইন আদালতে এ প্রতিবেদন জমা দেন।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদী ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে মামলা করেছেন। আসামিদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছি।”


আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওইভাবে কাউকে মামলায় গ্রেপ্তার করা হয়নি। অন্য মামলায় তারা কারাগারে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও