সাফের জন্য দ্বিতীয় সারির দল ঘোষণা ভারতের, আসছেন না খালিদ জামিলও
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ভারত। এমনকি আসছেন না তাদের নিয়মিত প্রধান কোচ খালিদ জামিলও। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ফুটবলারদের নিয়ে গড়া স্কোয়াড নিয়ে আসবেন ভারতের অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ নৌশাদ মুসা।
বর্তমান চ্যাম্পিয়নরা সাফে যে মূল দল পাঠাবে না তা নিয়ে কদিন ধরেই আলোচনা চলছিল। সাফের এই উইন্ডোতে নিউজিল্যান্ডে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা তাদের। খালিদ জামিল মূল দল নিয়ে যাবেন সেখানে। ১১ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে ভারত।
সাফে সর্বোচ্চবার শিরোপা জেতা ভারত এবারের আসরে তরুণ ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের ওপর ভরসা রাখছে।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্বোচ্চ আসর। ভারত রয়েছে 'গ্রুপ বি'-তে, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও শক্তিশালী মালদ্বীপ। ৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ভারতের রেকর্ড ১০ম শিরোপা জয়ের অভিযান।
ভারতের ঘোষিত স্কোয়াড:
গোলরক্ষক: আরশ আনোয়ার শেখ, মোহনরাজ কে, প্রিয়ংশ দুবে।
ডিফেন্ডার: আবদুল রাবীহ, বিজয় ভার্গিস, চিংলেশানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খায়মিনথাং লুংদিম, মুহাম্মদ উভাইস, নাথান রদ্রিগেজ, রনি খরবুদোন, সন্দীপ মান্ডি।
মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, এডিসন সিং থকচোম, ব্রাইসন ফার্নান্দেজ, এবিনদাস ইয়াসুদাসান, ফারুক চৌধুরী, মেকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফাল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।
ফরওয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট।
- ট্যাগ:
- খেলা
- সাফ চ্যাম্পিয়নশিপ