You have reached your daily news limit

Please log in to continue


পুলিশের ধাওয়ায় তাহসিফ দৌড় দিয়েছেন? ‘হাস্যকর’ বলছেন বাবা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি পুলিশের ধাওয়া খেয়ে দৌড় দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তাদের তরফে বলা হলেও সেটিকে ‘হাস্যকর’ মনে করছে নিহতের পরিবার।

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাতকারে তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম বলেন, “একজন ডিফেন্স অফিসার পুলিশের ধাওয়া খেয়ে দৌড় দেবে, এটা হাস্যকর বক্তব্য না? এরকম হওয়ার প্রশ্নই আসে না।”

তুরাগ থেকে তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ ও ব্যবসায়ীক অংশীদার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আটক করে পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআই।

পরের দিন সকালে টঙ্গীর মাজার বস্তি থেকে তাহসিফের ব্যবহৃত নম্বরবিহীন সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি উদ্ধারের কথা জানায় পিবিআই। যেখান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়, সেখান থেকে তুরাগ নদের দুরত্ব ৫০ গজের মতো।

এরপর শুক্রবার দুপুরে দীপকে নিয়ে ওই এলাকায় যান পিবিআই’র কর্মকর্তারা। দীপের বরাত দিয়ে পিবিআই’র কর্মকর্তারা বলছেন, মধ্যরাতে তাহসিফ ও দীপ যখন ওই এলাকায় অবস্থান করছিলেন তখন ইউনিফরমে থাকা পুলিশ ধাওয়া দিলে দীপ বিআইডব্লিটিএর একটি সীমানা পিলারের পেছণে লুকান। আর তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন