কমলা শাড়িতে মোহনীয় পরীমনি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২০:৩৬

শাড়িতে বরাবরের মতোই নজর কাড়েন চিত্রনায়িকা পরীমনি। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। কমলা রঙের শাড়ি, সাদা নকশার ব্লাউজ আর গলায় ঝলমলে হার—নতুন কয়েকটি ছবিতে এভাবেই ধরা দিলেন চিত্রনায়িকা।  


শুক্রবার বিকেলে ছবিগুলো প্রকাশ করেছেন পরীমনি। পরনে উজ্জ্বল কমলা রঙের শাড়ি। শাড়িজুড়ে রয়েছে সাদা ফুলের নকশা। এর সঙ্গে সাদার ওপর কমলা চুমকির ফুলহাতা ব্লাউজ পরেছেন তিনি। গলায় লাল পাথর বসানো পেন্ডেন্ট, আর কানে ঝুলন্ত দুল; সব মিলিয়ে অভিনেত্রীর সাজে ছিল পরিপাটি ছোঁয়া।


কখনো মিষ্টি হাসিতে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো ভিন্ন ভঙ্গিতে; খানিক খোলামেলা আবহে পোজ দিয়ে ছবিগুলো তুলেছেন। ছবিগুলোতে পরীমনির চুলের স্টাইল যোগ করেছে আলাদা মাত্রা। এক হাত কানের কাছে রেখে কখনো মিষ্টি হাসি দিয়েছেন, কখনো চোখ বন্ধ করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আবার দাঁড়িয়ে শাড়ির আঁচল ছাড়িয়ে প্রকাশ করেও জানিয়েছেন তার আবেদন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও