ঢাকাকে নতুন করে গড়তে গণবিক্ষোভের ডাক এনসিপির : নাসীরুদ্দিন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনগণের দুঃখ-দুর্দশা দূর করে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা কাজ করছেন। ঢাকাকে নতুন করে গড়ে তুলতে শাহবাগ থেকে শুরু হওয়া গণবিক্ষোভ আগামীতে দেশের প্রতিটি শহর ও অলিগলিতে ছড়িয়ে দেওয়া হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের অনেক কষ্ট রয়েছে। আপনাদের বাসায় গ্যাস নাই, ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করতে হচ্ছে। আবার যারা এলপিজি গ্যাস কিনতে যাচ্ছেন, সেই এলপিজি গ্যাসের সরকারি ১ হাজার ৮৩৭ টাকা মূল্য আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২ হাজার ৫০০ টাকা বা ক্ষেত্রবিশেষে ৩ হাজার ৫০০ টাকা। চকবাজারে গিয়ে দেখেছি, মানুষ লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে।’
ঢাকার বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, আমরা মুগদায় গিয়ে দেখেছি, মুগদা হাসপাতালে সিন্ডিকেট এবং টেন্ডারবাজি কীভাবে মুগদাবাসীকে অতিষ্ঠ করে রেখেছে। আমরা উত্তরা ও মিরপুরে গিয়েছিলাম। মিরপুরে কীভাবে রাড্ডার হাসপাতাল রাতে ভাঙচুর করে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তা দেখেছি। যাত্রাবাড়ীতে গিয়ে দেখেছি, কীভাবে দিনে দুপুরে ছিনতাই করে মানুষের জীবন অতিষ্ঠ করে দেওয়া হচ্ছে।
- ট্যাগ:
- রাজনীতি
- গণবিক্ষোভ
- নাসিরুদ্দীন পাটওয়ারী