বিএনপির নতুন মাফিয়াতন্ত্রের কবর রচনা করবে এনসিপি : আসিফ মাহমুদ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৯:৫৭

দেশ বর্তমানে এক ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 


তিনি বলেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাই সনদ তো দূরের কথা, গত ১০ বছর ধরে রাজনীতি করা ৩১ দফাও তারা ভুলে গেছে। ঢাকা শহরে নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এসব মাফিয়াতন্ত্রের কবর রচনা করবে।


শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, ‘দেশ একটা ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আসলে কী নিয়ে কথা বলব? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? এখানে যদি সমস্যা নিয়ে কথা বলা শুরু করা হয়, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে, রাত পেরিয়ে সকাল হয়ে যাবে, কথা শেষ হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও