আরও ১০ দেশে এআই মোডে বিজ্ঞাপন চালু করছে গুগল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৭:৩৫

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ সুবিধা ‘এআই মোডে’ আরও ১০টি দেশে বিজ্ঞাপন দেখানো শুরু হচ্ছে। নতুন এই উদ্যোগের ফলে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, কেনিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও সিঙ্গাপুরের ব্যবহারকারীরা এআই মোডে স্পনসর করা বিজ্ঞাপন দেখতে পাবেন।


গুগল জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাজ্যেও বিজ্ঞাপন চালু করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপনের পরিধি বাড়িয়ে মাল্টি-টার্ন সুবিধা চালু করা হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করার পর পরবর্তী অনুসন্ধান বা ফলোআপ প্রশ্নের উত্তরেও স্পনসর করা বিজ্ঞাপন দেখতে পারেন।


গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের তৃতীয় প্রান্তিকের আয়সংক্রান্ত আলোচনাতেও এআই মোডের আয় নিয়ে বিষয়টি উঠে আসে। বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এআই মোড থেকে যে পরিমাণ আয় হচ্ছে, তা পরিচালনায় ব্যয়ের তুলনায় কম।


তবে গুগলের দাবি, এআই মোডে বিজ্ঞাপন থেকে এখন পর্যন্ত আশাব্যঞ্জক ফল পাওয়া যাচ্ছে। নতুন বাজারগুলোতে বিজ্ঞাপন চালু হলে এ সুবিধা থেকে আয় বাড়তে পারে এবং একপর্যায়ে এটিকে লাভজনক করে তোলা সম্ভব হতে পারে।২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্রজুড়ে এআই মোড চালু করে গুগল। এর কয়েক মাস পর, একই বছরের নভেম্বরে এ সুবিধায় স্পনসর করা বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও