নিয়ন্ত্রিত পরীক্ষায় জটিল সাইবার হামলা চালাল চীনা এআই
নিয়ন্ত্রিত ল্যাব পরীক্ষায় স্বয়ংক্রিয়ভাবে জটিল সাইবার হামলা চালিয়েছে চীনের তৈরি এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
মানুষের সহায়তা ছাড়াই এআই মডেলটির নিজ থেকে নেটওয়ার্কের নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করা ও তা কাজে লাগিয়ে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ নেওয়ার এই সামর্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ জন্ম দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এআই নিরাপত্তা সংক্রান্ত গবেষণা কোম্পানি ‘ইরেগুলার’-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, চীনা প্রযুক্তি কোম্পানি ‘জেডডটএআই’-এর ফ্ল্যাগশিপ এআই মডেল নিয়ন্ত্রিত সিমুলেশনে জটিল সাইবার হামলা চালাতে পেরেছে ও আলাদা কিছু পরীক্ষায় বারবার নির্দেশ অমান্য করেছে।
‘জিএলএম-৫.৩’ নামের মডেলটি ১৩টি বহুমুখী সাইবার আক্রমণ পরিস্থিতির মধ্যে তিনটি সফলভাবে সম্পন্ন করেছে, যা ওপেন-সোর্স কোনো এআই মডেলের ক্ষেত্রে ইরেগুলারে মাধ্যমে ধারণ করা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স।
তবে ইরেগুলারের পরীক্ষায় ‘জিএলএম-৫.৩’ এখনও শীর্ষস্থানীয় মার্কিন মডেলগুলোর চেয়ে পিছিয়ে রয়েছে।
আলাদা এক মূল্যায়নে ওপেনএআইয়ের ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’ ১০টি পরিস্থিতির মধ্যে ৯টি সফলভাবে সম্পন্ন করেছে। তবে পরীক্ষা দুটি হুবহু এক ছিল না।