মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৭:১৯

নিজের গল্প ভাবনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করলেন অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। ধারাবাহিকটির নাম ‘খুব চেনা গল্প’। আগামী মাসেই এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে ধারাবাহিকটির।


খুব চেনা গল্প ধারাবাহিকটির চিত্রনাট্য রচনা করেছেন শাহাবুদ্দিন আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।


নতুন ধারাবাহিক নিয়ে মীর সাব্বির বলেন, ‘খুব চেনা গল্প আমাদের জীবনেরই গল্প। আমাদের জীবনে নানা সময়ে ঘটে যাওয়া নানা রকমের গল্প। পারিবারিক মূল্যবোধ, পারিবারিক বন্ধনের গল্প। আমাদের জীবনের এসব চেনা গল্প নিয়ে কিন্তু আমরা বেশি ভাবি না। অনেক সময় আমাদের মা-বাবাকে বুঝতে পারি না, কিন্তু যখন নিজেরা মা-বাবা হই, তখন ঠিকই আমাদের সেই ভুলগুলো বুঝতে পারি। এমন আরও অনেক বিষয় উঠে আসবে এই ধারাবাহিকে।’


অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘সাব্বিরের অনেক নাটকে অভিনয় করেছি। অভিনেতা হিসেবে সাব্বির যতটা সিনসিয়ার তারচেয়ে বেশি সিনসিয়ার পরিচালক হিসেবে। এই নাটকেও সেই প্রমাণ আবার পেলাম।’


শাহেদ আলী বলেন, ‘একজন পরিচালক হিসেবে সাব্বির ভীষণ মনোযোগী। শুটিং চলাকালীন বোঝা যায় না, কত কঠিন একটা কাজ সে খুব সহজে করে নিচ্ছে। পরিচালক হিসেবে সাব্বির অনেক ডেডিকেটেড।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও