সবজির দাম কমায় কমেছে খাদ্য মূল্যস্ফীতি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৭:১৬

দেশের বাজারে একদিকে কিছু পণ্যের দাম কমছে, অন্যদিকে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম। সবজির পাশাপাশি চাল ও গমের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতিতে কিছুটা উন্নতি হয়েছে। তবে ডিম, আলু, মাছ, মাংস ও দুধের মতো পুষ্টিকর খাবারের দাম এখনো বাড়তি। এর সঙ্গে জ্বালানি ও আমদানিনির্ভর পণ্যের বাড়তি দাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তুলছে।


বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশের মূল্যস্ফীতির ধরন: জুলাই–সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে খাদ্য মূল্যস্ফীতি কমে গড়ে ৭ দশমিক ১৩ শতাংশে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে সার্বিক মূল্যস্ফীতিও ৯ দশমিক ২১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩১ শতাংশ হয়েছে।


তবে খাদ্য মূল্যস্ফীতি কমলেও বাজারে সব পণ্যের দাম কমেনি। বিশেষ করে প্রোটিনসমৃদ্ধ খাবারের দাম বাড়ছে। খাদ্য মূল্যস্ফীতিতে এসব পণ্যের অবদান ৫১ শতাংশের বেশি।


জ্বালানির বাড়তি দামে নতুন উদ্বেগ


খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও জ্বালানি খাতে মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জ্বালানি খাতে মূল্যস্ফীতি ১৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে, আগের প্রান্তিকে যা ছিল ১৭ শতাংশ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও