প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:১৪

জাপানের নারিতা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


শুক্রবার বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমডোর নিয়ামুল কবীর এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন।


এতে বলা হয়, বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং)-কে সভাপতি এবং ব্যবস্থাপক (আইনবিষয়ক)-কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)।


তবে প্রয়োজনে কমিটি বিমানের যে কোনো কর্মকর্তাকে অন্তর্ভুক্ত (কো-অপট) করতে পারবে বলে আদেশে বলা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার নারিতা-ঢাকা রুটে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ফ্লাইট বিজি ৩৭৭’-এ এই কারিগরি ত্রুটি ধরা পড়ে। চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও