You have reached your daily news limit

Please log in to continue


আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ক্যারিবীয় স্পিনে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। এক সময় মনে হচ্ছিলো হয়তো একশো রানের লিডও নিতে পারবে না টাইগাররা। তবে জাকের-নাঈমের ব্যাটে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ শিবির। ইতোমধ্যে লিড একশো ছাড়িয়েছে। এরপরই আলোকস্বল্পতায় বন্ধ হয়েছে খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। আর টাইগাররা লিড নিয়েছে ১০৬ রানের।

দ্বিতীয় ইনিংসের শুরুটাই বাজে হয় বাংলাদেশের। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই শামার জোসেফের লেগ স্টাম্পের ফুল লেন্থের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। আগের ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার নিজের শূন্য এবং দলীয় ১ রানেই সাজঘরে ফেরেন।

এরপর শান্ত-সাদমান জুটিতে বাংলাদেশের লিড ৫০ পেরোয়। কিন্তু ইনিংসের ১১তম ওভারেই নতুন করে হোঁচট খায় স্বাগতিকরা। তিন বলের ব্যবধানে আউট হলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ও হৃদয়। ৩০ বলে ১৩ রান করে চেজের বলে বোল্ড হন সাদমান। আর হৃদয় এক বল ডিফেন্ড করার পর ক্যারিবীয়দের চাপে ফেলার চেষ্টায় বড় শট খেলার চেষ্টার করেন। কিন্তু ব্যাট-বলে ঠিকঠাক না হওয়ায় জোসেফকে ক্যাচ তুলে দেন মিড-অনে। আগের ইনিংসে ৪২ রানের পর এবার করেন ০।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন