মিরাজের বিদায়ে ৬ উইকেট হারালো বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:০৬

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৭ রানের লিড পেয়ে ব্যাট করতে নামলেও হারিয়ে ফেলেছে ইতোধ্যেই ৬ উইকেট। সবশেষ ব্যাটার হিসেবে জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেছেন মাত্র ৯ রান।


মিরাজের বিদায়ে ৫৩ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মিরাজের আগে ওয়ারিক্যানের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪ রানে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৮০ রান।


এর আগে, ৪ উইকেটে ৩৪ রান নিয়ে তৃতীয় দিনের চা-বিরতিতে যায় স্বাগতিকরা। তানজিদ হাসান তামিম (০), সাদমান ইসলাম (১৩), তাওহিদ হৃদয় (০) আর নাজমুল হোসেন শান্ত (১০) আগেই সাজঘরে ফিরেছেন।


বাংলাদেশের ২৭২ রানের জবাবে ৫ উইকেটে ২১৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। অফস্পিনার নাঈম হাসান শেষের দিকে ঝলক দেখালেন। নিলেন ৪ উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও নেন ২টি করে উইকেট।নাঈম-মিরাজদের ঘূর্ণিতে ২৪৫ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও