You have reached your daily news limit

Please log in to continue


মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তার কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন জাকের আলী অনিক।

মুমিনুলের চোটের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বিসিবি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পেয়েছেন মুমিনুল। পরবর্তীতে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় ম্যাচের বাকি সময়ের জন্য তার কনকাশন সাব বা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন জাকের আলী অনিক।

মুমিনুলকে দ্বিতীয় টেস্টেও পাচ্ছে না বাংলাদেশ। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের কনকাশন বদলি নেওয়া হলে পরের সাত দিন খেলতে পারবেন না মাথায় আঘাত পাওয়া ক্রিকেটার। প্রসঙ্গত, চোটের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এ ছাড়া চোট নিয়েই খেলছেন আরেক ব্যাটার লিটন দাসও। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন